আমার দেখা সেরা মুভি
movie: Mucize
কিছু কিছু সিনেমার মধ্যে কিছু চরিত্র থাকে যা মানুষ সিনেমাটার কথা ভুলে গেলেও সেই চরিত্রটার কথা ভূলে না ! চরিত্রটা সারা জীবনের জন্য অমর হয়ে যায় । এই ছবিতে মাহির নামের যেই মাস্টারমশাইয়ের চরিত্রটা আছে তা দেখে আমার মনে হয়েছে সব শয়তানি , ছাইড়া দিয়া এই মাস্টারমশাইয়ের মত ভাল মানুষ হওয়ার চেস্টা করি কারন এই মাস্টারমশাইয়ের জীবনটাই সবচাইতে সুখের।
মিজগিন এর মত বউ কি দুনিয়াতে আছে ? আমার বিশ্বাস আছে , অনেক আছে ! এই ছবিতে মিজগিন নামের যেই চরিত্রটা ছিল সেটাতে তার স্বামীর প্রতি তার ভালবাসা তার স্বামীর প্রতি তার যে কর্তব্য তা দেখে আমার ২ টা অনুভুতি হয়েছিল । প্রথমত আমার চোখের পানি টলমল করেছিল, আর দ্বিতীয়ত ইশশ... এমন যদি একটা বউ পাইতাম !!!
আজিজ - না , এই চরিত্রটা সম্পর্কে আমি কিচ্ছু বলবনা ! সবাই সিনেমাটা দেখেই জানুক এই চরিত্রটা আসলে কি ! তবে একটা কথা বলব , যার আজিজের মত মন আছে সেই মিজগিনের মত বউ পাবে এটা আমার পরিপূর্ন বিশ্বাস !
কাহিনী : গল্পের শুরুতে দেখা যায়
একজন মাস্টার মশাই কে এমন এক জায়গায় স্থানান্তর করা হয় যেখানে কোন স্কুল নেই, দেশের অবস্থা ও ভাল নেই, তাই ঐমুহূর্তে স্কুল বানানো সম্ভব না। তবে ঐ জায়গার মানুষ গুলো এত সহজ সরল তাই মাস্টার মশাই সে গ্রাম ছেড়ে যেতে চেয়েও যেতে পারলা না।
ফলে মাস্টার মশায় তাঁকে ডাকাত ধরেছে বলে তাঁর বউ এর কাছ থেকে ২ লক্ষ টাকা আনে, সবাই মিলে স্কুল টা বানাই..... এমনকি ডাকাতরা ও এই স্কুল টা বানাতে সাহায্য করেছেন।
গল্পে দেখা যায় আজিজ নামে এক প্রতিবন্ধীকে। যাকে কেউ কখনো বুঝতে পারতো না। মাষ্টার মশাই ঠিকই তাকে বুঝতে পেরেছিল। ফলে মাষ্টার মশাই তাকে পড়াতে লাগলো.......
ঘটনা ক্রমে আজিজের বাপে এক ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচাই....
ফলে সে ব্যক্তি তার ঋণ শোধ করার জন্য আজিজের সাথে তার মিষ্টি মেয়েটির বিয়ের প্রস্তাব দেন।
তাদের বিয়ে হয়।
আজিজ অনুযায়ী তার বউটা অনেক রূপ-গুণবতী। এতে গ্রামবাসী রা অনেক অপমানজনক কথা বলে তাদেরকে...ফলে তারা হারিয়ে যায় দূরে বহুদূরে...
ফিরে কি এসেছে তারা?
জানতে হলে আপনাকে দেখতে হবে?
সিনেমার শেষে আপনার অনুভূতিটা আপনার ভাষায় প্রকাশ করতে পারবেন না তখন।
অবশেষে -
Mucize
এটা একটা তুর্কিজ সিনেমা । সত্য ঘটনা অবলম্বনে ছবিটা নির্মিত । অসাধারন গল্প , অসাধারন চিত্রনাট্য , ছবির লোকেশনগুলো দেখলে প্রান ভরে যাবে , সিনেমাটোগ্রাফি ,
ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই দারুন আর অভিনেতা , অভিনেত্রীদের পারফরমেন্স just Awesome


No comments